21.6 C
Dhaka
০৬/০৩/২০২৬, ৪:৫৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রোহিঙ্গা ক্যাম্প থেকে ১৪ লাখ টাকা ও আগ্নেয়াস্ত্রসহ নবী হোসেন গ্রুপের ৪ সন্ত্রাসী আটক

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের এফডিএমএন ক্যাম্প ১১-তে সেনাবাহীনি ও এপিবিএন’র যৌথ অভিযানে নবী হোসেন গ্রুপের চার সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৪ লাখ নগদ টাকা ও একটি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

রবিবার (১৩ জুলাই) সন্ধ্যা পৌনে সাতটার দিকে ক্যাম্প ১১’র সি/৬ ব্লকে মাঝি কেফায়েতের বাড়িতে এ অভিযান চালানো হয়। আটক চারজনই কুখ্যাত রোহিঙ্গা ডাকাত নবী হোসেন দলের সক্রিয় সদস্য বলে জানিয়েছে যৌথ বাহিনী।

গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ আনাস, মনসুর আহমেদ, ইয়াসের আরাফাত ও কেফায়েত উল্লাহ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নবী হোসেন দলের সাথে অস্ত্র কেনাবেচার কথাও স্বীকার করেছে।

অভিযানের সময় অস্ত্র ব্যবসায়ী ইলিয়াস পালিয়ে গেলেও নবী হোসেনের আস্তানায় অস্ত্রটি সরিয়ে নেওয়ার পরিকল্পনা ভেস্তে যায়। উদ্ধারকৃত বিদেশি আগ্নেয়াস্ত্রটি মিয়ানমার সেনাবাহিনী ব্যবহার করে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

পড়ুন: কক্সবাজারে সমুদ্রে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন