বিজ্ঞাপন

র‍্যাবের চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, ৪০ কেজি গাঁজাসহ আটক ২

গোপন সংবাদের ভিত্তিতে সড়কে চেকপোস্ট বসিয়েছিল র‍্যাব। দূর থেকে সেই চেকপোস্ট দেখতে পেয়েই দ্রুত নিজেদের নোয়াহ (NOAH) গাড়ি ঘুরিয়ে পালানোর চেষ্টা করে দুই মাদক কারবারি। কিন্তু শেষ রক্ষা হয়নি। র‍্যাবের আভিযানিক দল পিছু ধাওয়া করে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে তাদের আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে গাড়িটিতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বুধবার (২৫ মার্চ) বেলা ১২টার দিকে র‌্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত দুই মাদক কারবারি হলেন- হবিগঞ্জ জেলার মো. আ. মালেক (৩৮) এবং গোপালগঞ্জ জেলার মোহন মৃধা (৩২)।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল জামালপুর জেলার গোপালপুর বাজারে পাকা রাস্তার ওপর চেকপোস্ট স্থাপন করে। এ সময় ওই পথ দিয়ে আসা একটি নোয়াহ গাড়ি র‌্যাবের চেকপোস্ট দেখতে পেয়ে কৌশলে গাড়িটি ঘুরিয়ে পুনরায় ময়মনসিংহের দিকে রওনা দেয়।

সন্দেহ হওয়ায় র‌্যাবের টহল দল দ্রুত তাদের পিছু ধাওয়া করে এবং ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার ভাবকীর মোড় এলাকায় গাড়িটির গতিরোধ করে ওই দুজনকে আটক করতে সক্ষম হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটককৃতরা নিজেদের হেফাজতে অবৈধ মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করে। পরে তাদের দেওয়া তথ্যমতে গাড়িতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য আট লাখ টাকা।

এছাড়াও অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত নোয়াহ গাড়িটি জব্দ করা হয় এবং তাদের কাছ থেকে নগদ এক হাজার ২৭৫ টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব-১৪ এর পক্ষ থেকে জানানো হয়, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা পুলিশের হস্তান্তর করা হয়েছে।

পড়ুন- ১৮তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

দেখুন- তেল সংকটে বন্ধ ফিলিং স্টেশন, ভোগান্তিতে চালকরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন