ইউনিফর্ম পরিধান করে বিভিন্ন সামরিক বাহিনীর সদস্য হিসেবে ভুয়া পরিচয় দিয়ে অনলাইনে প্রতারণা চক্রের মূলহোতা নাজমুল হাসানকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
আজ বুধবার (১২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
তিনি জানান, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিএসসি, রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল অদ্য- ১২/১১/২০২৫ তারিখে রাত ০১.৩০ মিনিটে রংপুর জেলার পীরগাছা থানাধীন অভিরাম গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে সামরিক বাহিনীর পরিচয়ে প্রতারণা মামলার প্রধান আসামি মোঃ নাজমুল হাসান জিম (২৪)গ্রেফতার করা হয়।
এ সময় তার নিকট থেকে সামরিক বাহিনীর পোশাক সহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
উদ্ধার করা মালামাল সমূহ হচ্ছেঃ
সেনাবাহিনীর ইউনিফর্মঃ কম্ব্যাট ড্রেস ০১ টি, কম্ব্যাট গেঞ্জি ০১ টি, ফিল্ডক্যাপ ০১ টি, টাওয়াল ০১ টি, ট্রাউজার ০১ টি।
নৌবাহিনীর ইউনিফর্মঃ ৩ নং সাদা ড্রেস ০১ টি, কম্ব্যাট গেঞ্জি ০২ টি, নেভি জার্সিক্যাপ ০১ টি, টাওয়াল ০১ টি।
এছাড়াও বিভিন্ন বাহিনীর ভুয়া এনআইডি কার্ড ০৯ টি।
বাটন মোবাইল ০৫ টি, স্মার্ট মোবাইল ০১ টি।মেয়েদের পরচুলা ০১ গোছা এবং মেকআপ সেট উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে যানা যায় যে, আসামি নাজমুল হাসান বিভিন্ন সময়ে নিজেকে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে প্রতারনার মাধ্যমে অনেকের কাছ থেকে অর্থ অত্মসাৎ করেছে। সে নিজেকে মাঝে মাঝে নারী সেনা সদস্য হিসেবেও পরিচয় দিতো এবং নারীর বেশ ধারণ করে ও নারীর কন্ঠে কথা বলে ভিডিও কলের মাধ্যমে প্রতারণা করতো এবং নারী কেলেঙ্কারিতে ফাঁসিয়ে টাকা আদায় করতো।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরনের চক্রের বিরুদ্ধে র্যাব ১৩ এর গোয়েন্দা তৎপরতা চলমান এবং অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পড়ুন- বেনাপোলের হাকড় নদীর পাড় থেকে এক নবজাতক শিশুকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন


