21.6 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৫:৪৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

উখিয়ায় র‍্যাব পরিচয়ে অপহরণ, ১৫ লাখ মুক্তিপণ দাবি

র‍্যাব পরিচয়ে অপহরণ চক্র পরিচালনাকারী অন্যতম মূলহোতা সিকদারকে (৪৫) বিশেষ অভিযানে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

বিজ্ঞাপন

গতকাল শুক্রবার (২৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজারের উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের মরাগাছতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

গত ১১ জুন রাত ১১টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর বাসিন্দা মোঃ হাফিজ উল্লাহ (পিতা: মোঃ রহিমুল্লাহ) কে নিজ ঘর থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় র‍্যাব পরিচয়ধারী তিনজন অপহরণকারী- বরখাস্ত সৈনিক সুমন, রাকিব ও সিকদার। অপহরণের পর অজ্ঞাত স্থান থেকে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং প্রশাসনের সহায়তা নিলে হত্যার হুমকি দেওয়া হয়।

র‍্যাব-১৫ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরপর অভিযান চালিয়ে ১৪ জুন বরখাস্ত সৈনিক সুমনকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তির ভিত্তিতে পরদিন ১৫ জুন সকালে র‍্যাব, বিজিবি, পুলিশ, এপিবিএন ও বন বিভাগের যৌথ অভিযানে রঙ্গিখালির পাহাড় থেকে হাফিজ উল্লাহকে জীবিত উদ্ধার করা হয়। অভিযানে অপহরণে ব্যবহৃত অস্ত্র, গুলি ও অন্যান্য আলামতও জব্দ করা হয়। এ ঘটনায় টেকনাফ থানায় মামলা দায়ের করে র‍্যাব।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবশেষে ২৭ জুন অপহরণ মামলার এজাহারভুক্ত অন্যতম পলাতক আসামি সিকদার প্রঃ বলি (৪৫) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে টেকনাফ থানায় হস্তান্তর করে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এনএ/

দেখুন: এই প্রথম কুকুর পেল র‍্যাব ডিজি পদক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন