শেরপুর জেলা কারাগার থেকে তিন বছর মেয়াদের সাজাপ্রাপ্ত পলাতক কয়েদি মো: আমির হোসেন (৪৭) -কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) ১৪,সিপিসি ১,জামালপুর।
শনিবার (০৬ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে র্যাব- ১৪ এর জামালপুর ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল। শেরপুর জেলার নালিতাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাব সূত্রে জানা যায়, স্পেশাল ট্রাইবুনাল মামলা নং-১৪/২২ এর অধীনে ৩ বছর সাজাপ্রাপ্ত জেল পলাতক কয়েদী নং-৮০০৭/এ, মো: আমির হোসেন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তিনি নালিতাবাড়ী উপজেলার কালাকুমা এলাকার জয়নাল আবেদীনের ছেলে। অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য শেরপুর জেলার নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
পড়ুন- বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি পরিবারের


