আওয়ামী লীগ ঘোষিত লকডাউনের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বৃহস্পতিবার সকালে শহরের দয়াময়ী চত্বর জিরোপয়েন্ট এলাকা থেকে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে পরিণত হয়। এ সময় বক্তারা লকডাউনকে “গণবিরোধী” আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানান।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মুস্তাফিজুর রহমান আরমান, এবং জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান সরোয়ার মঞ্জু।
বক্তারা বলেন, বিএনপি সবসময় গণমানুষের পক্ষে রয়েছে এবং আওয়ামী লীগের ঘোষিত লকডাউন প্রতিহত করতে আন্দোলন অব্যাহত থাকবে।
এদিকে শহরের বিভিন্ন পয়েন্টে বিএনপির নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। সকাল থেকে জেলার অভ্যন্তরে যানচলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার বাস ও মালবাহী যানবাহনের সংখ্যা তুলনামূলকভাবে কম দেখা গেছে।
পড়ুন- রাঙামাটিতে বন্যপ্রাণীর আক্রমণে ক্ষতিগ্রস্তদের সহায়তা
দেখুন- প্রস্তুত এরদোয়ানের সেনারা, পাল্টা হু/ম/কি নেতানিয়াহুর!


