০১/০৩/২০২৬, ২২:৪২ অপরাহ্ণ
24.5 C
Dhaka
০১/০৩/২০২৬, ২২:৪২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

লক্ষীপুর জামায়াত প্রার্থীদের মোটরসাইকেল শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার রেজাউল-হাফিজের

“দাঁড়িপাল্লায় ভোট চাই, পরিবর্তনের পথে অগ্রযাত্রা” এই স্লোগান সামনে রেখে লক্ষ্মীপুর-৩ (সদর) ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের নেতৃত্বে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন


শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে লক্ষ্মীপুর শহরের ইটেরপুল এলাকা থেকে শুরু হয় ডা. মোহাম্মদ রেজাউল করিমের শোভাযাত্রা। একই সময়ে কমলনগরের তোরাবগঞ্জ বাজার থেকে এ আর হাফিজ উল্লাহর নেতৃত্বে আরেকটি শোভাযাত্রা বের হয়।

রেজাউল করিম ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারী এবং লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী। হাফিজ উল্লাহ জেলা জামায়াতের সেক্রেটারী এবং লক্ষ্মীপুর-৪ আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করছেন। শোভাযাত্রাগুলোতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। রেজাউল করিম শহরের ঝুমুর এলাকায় পথসভায় বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হয়ে আধুনিক লক্ষ্মীপুর গড়ে তুলতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানে কাজ করবো সর্বাগ্রে।” এসময় স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একই অঙ্গীকার করেন এ আর হাফিজ উল্লাহও।

পড়ুন- হেলমেট বাহিনীর মতো আচরণ করছে একটি দল-শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

দেখুন- দেশে এখনও স/ন্ত্রা/সী কার্যক্রম চলছে, অভিযোগ রুহুল কবির রিজভীর |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন