বিজ্ঞাপন

লক্ষ্মীপুরে জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে সংবাদ সম্মেলন

জুলাই ঘোষণাপত্র ও “জুলাই সনদ” প্রকাশের দাবিতে লক্ষ্মীপুরে সংবাদ সম্মেলন করেছে জুলাই যোদ্ধা সংসদ।
রোববার (২২ জুন) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের স্বজনরা। বক্তৃতা দেন জেলা কমিটির আহ্বায়ক আরমান হোসাইন, মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ, আহত ফাহিম, ও নিহত ছাত্র বিজয়ের পরিবারের সদস্যরা।
বক্তারা বলেন, বিপ্লবী সরকার চলতি মাসের মধ্যেই ঘোষণাপত্র ও সনদ প্রকাশের প্রতিশ্রুতি দিলেও এখনও বাস্তবায়ন হয়নি।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিলম্ব হয়, তবে আবারও আন্দোলনে নামা ছাড়া উপায় থাকবে না।
বক্তারা আরও বলেন, জুলাই আন্দোলনের উদ্দেশ্য কোনো দলকে ক্ষমতায় আনা বা উৎখাত করা নয়—এটা একটি বৈষম্যহীন, ন্যায্য রাষ্ট্রব্যবস্থার স্বপ্নের নাম।

পড়ুন: সোনারগাঁয়ে বিয়ের প্রলোভনে এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

দেখুন: ধ*র্ষণের অভিযোগকারী নারীকে সাবেক স্ত্রী ভাবলেন ট্রাম্প, তারপর যা ঘটল

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন