24.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ২৩:২৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

লক্ষ্মীপুরে ওষুধের দোকানে অবৈধ মদ বিক্রি, আইনজীবীসহ তিনজন আটক

লক্ষ্মীপুরে ওষুধের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মদ বিক্রির অভিযোগে একজন আইনজীবীসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে শহরের থানারোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কিশোর কুমার সাহা, তার ছেলে জয় সাহা ও দোকানের কর্মচারী শ্রী ধাম বাছার। অভিযানে তাদের দোকান ও বাসা থেকে ২৩ লিটার কেরু মদ জব্দ করা হয়।

সেনাবাহিনীর লক্ষ্মীপুর সদর ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান জানান, কিশোর কুমার সাহা ওষুধের দোকানের আড়ালে মদ বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জয় ফার্মেসি ও তার পেছনের বাসায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

আটক কিশোর কুমার সাহা লক্ষ্মীপুর জজ কোর্টের আইনজীবী ও শহরের বাঞ্চানগর এলাকার বাসিন্দা। তার ছেলে জয় সাহা এবং কর্মচারী ধাম বাছার চাঁদপুর জেলার হাইমচরের বাসিন্দা।

ক্যাপ্টেন রাহাত জানান, আটকদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মাধ্যমে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনাটি তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন :লক্ষ্মীপুরে বাস খালে পড়ে প্রাণ গেল ৫ জনের, উদ্ধার কাজে গড়িমসির অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন