বিজ্ঞাপন

লক্ষ্মীপুরে ফের অবৈধ ইটভাটায় অভিযান, ২০ দিনে উচ্ছেদ ৪০টি

লক্ষ্মীপুরে আবারও শুরু হয়েছে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান। এক সপ্তাহ বিরতির পর ফের মাঠে নামে পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রামগতি উপজেলার নুরুল ইসলাম ইটভাটায় অভিযান চালানো হয়। অবৈধভাবে পরিচালিত ওই ভাটাটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

এই অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক হারুন অর রশিদের নেতৃত্বে সহায়তা করেন উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। এর আগেও জেলার রামগতি, কমলনগর ও সদরে একাধিক ইটভাটায় অভিযান চালানো হয়। গত ২০ দিনের অভিযানে মোট ৪০টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে প্রায় ২৬ লাখ টাকা।


পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, রামগতি ও কমলনগরে রয়েছে ৫১টি ইটভাটা। এর মধ্যে ৪৯টিই অবৈধ। সদরসহ পুরো জেলায় শতাধিক ইটভাটা অনুমোদন ছাড়াই চালু রয়েছে।

ইন্সপেক্টর মোজাম্মেল হোসেন টিপু বলেন, অবৈধ ভাটাগুলো পরিবেশ ধ্বংস করছে। আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। ভাটা ভেঙে দেওয়ার পরেও কেউ যেন পুনরায় চালু করতে না পারে, সেজন্য আমাদের নজরদারি অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এ অভিযান চলবে।


স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা বলছেন, ইটভাটাগুলো বন্ধ হলে পরিবেশ রক্ষা হবে, কৃষিজমিও বাঁচবে। তবে অভিযান যেন স্থায়ী হয়, সে দাবি সবার।

পড়ুন: তফসিল ঘোষণার পরদিন থেকে উপজেলা-থানায় ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন