বিজ্ঞাপন

লক্ষ্মীপুরে বর্ষাবরণে সাংস্কৃতিক আয়োজন

বর্ষাকে স্বাগত জানিয়ে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আবহমান বাংলার ঐতিহ্যকে তুলে ধরতেই মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় জেলা শহরের টাউন হল মিলনায়তনে এই আয়োজন করে লক্ষ্মীপুর জেলা প্রশাসন।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশনার মাধ্যমে বর্ষার রূপ, রস, সৌন্দর্য ও আবেগ তুলে ধরেন শিল্পীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রাজীব কুমার সরকার। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: আকতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জসীম উদ্দিন, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, প্রফেসর জেড এম ফারুকী, জেলা শিল্পী ফোরামের সভাপতি ড্যানি চৌধুরী শাকিক প্রমুখ।

পরিবেশনায় ছিল জেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে মিলনায়তনে ছিল উৎসবমুখর পরিবেশ। জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির কর্মকর্তারা জানান, বর্ষা বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতিতে এক বিশেষ স্থান দখল করে আছে। তাই নতুন প্রজন্মের মাঝে এই মৌসুমের অনুভূতি ও ঐতিহ্য তুলে ধরতে এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সংস্কৃতিকর্মী, সুধীজন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : লক্ষ্মীপুরে খালে বাঁধ অপসারণ, কমবে জলাবদ্ধতা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন