লক্ষ্মীপুরে কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে মানববন্ধন করা হয়েছে। একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন খুচরা সার বিক্রেতারা।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের ব্যানারে এ আয়োজন করা হয়। এতে সংগঠনের সদর, রায়পুর ও কমলনগর উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন খুচর সার বিক্রেতা এসোসিয়েশনের সদর উপজেলার সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, রায়পুর উপজেলা সভাপতি মো. হানিফ ও খুচরা সার বিক্রেতা আবুল কাশেম প্রমুখ।
সংগঠনের সদর উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া বলেন, কোন নোটিশ না দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিল করেছে। সারাদেশে আমাদের ৪৪ হাজার রিটেইলার আছে। আমরা সারাদেশে ৫ কোটি কৃষককে সেবা দিয়ে আসছি। খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বহাল রাখতে প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান ইমাম বলেন, সরকারি নীতিমালা ও প্রজ্ঞাপন অনুযায়ী আমরা কাজ করছি। খুচরা সার বিক্রেতাদের কার্ডবাতিল নিয়ে আমাদের কোন কিছু করার নেই।
পড়ুন- একজন খামেনির অবসান, ইরানের ভেতরে রয়েছে আরেক খামেনি
দেখুন- ইরানের দফায় দফায় হা\ম\লা\য় বাংকারে ছুটছে ইসরাইলিরা!


