লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা হিসেবে মঞ্জুরীকৃত চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাউল আলম ভূঁইয়া, জেলা বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক মো: কামরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারের হাতে ট্রাস্টি বোর্ডের আওতায় আর্থিক সহায়তার ৫০ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করে লক্ষ্মীপুর জেলা প্রশাসন।
পড়ুন: আখাউড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন
দেখুন: প্রচারিত সংবাদের প্রতিবাদ করলেন তুষার মোহন সাধু খাঁ, এদিকে ফিরোজ
ইম/


