০২/০৩/২০২৬, ৯:৪৩ পূর্বাহ্ণ
24.8 C
Dhaka
০২/০৩/২০২৬, ৯:৪৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

লক্ষ্মীপুরে দগ্ধ আরও এক জেলের মৃত্যু, নিহত বেড়ে ৩

লক্ষ্মীপুরের রামগতিতে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আবদুল গনি খাঁ (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান। গনি খাঁ রায়পুর উপজেলার চর বংশী গ্রামের কালা খাঁর ছেলে।
এ নিয়ে একই ঘটনায় মোট তিনজন জেলের মৃত্যু হলো। এর আগে গত শনিবার রাতে আমজাদ হোসেন পাটোয়ারী (৪২) এবং মঙ্গলবার ভোরে মো. ফারুক হোসেন (৩৯) একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ট্রলারের মাঝি দেলোয়ার হোসেন খাঁ জানান, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
গত ৮ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রামগতি উপজেলার চরলক্ষ্মী ব্রীজঘাট সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরার ট্রলারে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ট্রলারের চার জেলে—আবুল খায়ের (৪০), মো. ফারুক হোসেন (৩৯), আবদুল গনি খাঁ (৪৫) ও আমজাদ হোসেন পাটোয়ারী (৪২) দগ্ধ হন।
তাদের উদ্ধার করে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে নোয়াখালী হয়ে ঢাকার বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
লক্ষ্মীপুরের রামগতির বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সফিকুল ইসলাম জানান, গনি খাঁর মৃত্যুর বিষয়টি ঢাকার শাহবাগ থানা পুলিশ এবং তার স্বজনদের মাধ্যমে নিশ্চিত হয়েছি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

পড়ুন: সাদাপাথর লুটের ঘটনায় হাইকোর্টে রিট, উদ্ধার ১২ হাজার ঘনফুট পাথর

দেখুন: সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে কঠোর অবস্থানে বাংলাদেশ | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন