আলোকিত মানুষ, বিকশিত বাংলাদেশ’ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে টাউন হল মিলনায়তনে এ প্রতিযোগিতায় জেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫০ শিক্ষার্থী অংশ নেয়। বিজয়ী ৪০ জনকে পুরস্কৃত করা হয়।
প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। সভাপতিত্ব করেন সাবেক সচিব খোন্দকার মো. আসাদুজ্জামান।
অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র, বিকাশ লিমিটেড কর্মকর্তা হুমায়ুন কবির ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যুগ্ম পরিচালক মেসবাহ উদ্দিন সুমান উপস্থিত ছিলেন। পরে অতিথিরা রামগঞ্জের দুটি বিদ্যালয়ের শিক্ষকদের হাতে বই উপহার দেন।
পড়ুন: নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ে তালা, স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে অবস্থান ধর্মঘট
দেখুন: তেঁতুলিয়ায় রাজসিক সৌন্দর্য ছড়াচ্ছে টিউলিপ
ইম/


