লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে আনন্দ পরিবহণের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে রহমতখালী খালে পড়ে গেলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। তবে দুই ঘণ্টা পেরিয়ে গেলেও ঘটনাস্থলে পৌঁছেনি ডুবুরি দল। ফলে পানির নিচে আরও কেউ আটকে আছেন কিনা, তা নিশ্চিত করা যায়নি।
এদিকে দেরিতে উদ্ধারকাজ শুরু হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। তারা অভিযোগ করেন, ফায়ার সার্ভিসের গাফিলতির কারণেই প্রাণহানি বেড়েছে। বিক্ষুব্ধ জনতা ফায়ার সার্ভিস সদস্যদের কথা বলতে দেয়নি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে।
পড়ুন: গাজীপুরে বাস চাপায় নওগাঁ ডিবির ওসি নিহত
দেখুন: ইসরাইল ও ফিলিস্তিনের বিরোধ মীমাংসা!
ইম/


