১০/০২/২০২৬, ১৩:১৮ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৩:১৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুরে সেনাবাহিনীর অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) গভীর রাতে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বিরাহিমপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে আলাউদ্দিন বরকত ও পৌরসভার সমসেরাবাদ এলাকার মৃত সৈয়দ আহমেদের ছেলে পারভেজ হোসেন।
সেনাবাহিনী জানায়, সদর উপজেলা ক্যাম্পের লেফটেন্যান্ট ইমতিয়াজ হোসেনের নেতৃত্বে আলাউদ্দিনের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। অভিযানে বরকত ও পারভেজকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, চারটি দেশীয় এলজি, ছয় রাউন্ড রিভলবার কার্তুজ ও ১০ রাউন্ড এলজির গুলি উদ্ধার করা হয়। অভিযানের সময় আরও তিনজন পালিয়ে যায়। তারা হলেন- জোবায়ের হোসেন শান্ত, ইকবাল ও ছোট ইউসুফ। তাদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই অভিযান। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলমান থাকবে।
সেনা সূত্র জানায়, আলাউদ্দিন বরকতের বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, মাদকসহ অন্তত ১৮টি মামলা রয়েছে। গ্রেপ্তারদের পুলিশের কাছে হস্তান্তরের পর আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

দেখুন: মেহেরপুরে বিএডিসির বীজে কপাল পুড়েছে চাষিদের |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন