১০/০২/২০২৬, ৯:৩৯ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১০/০২/২০২৬, ৯:৩৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মজুপুর এলাকায় ঘরে ঢুকে ছকিনা বেগম (৫৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয়রা জানান, রাতের আঁধারে মুখোশ পরা এক বা একাধিক দুর্বৃত্ত ঘরের ছাঁদ দিয়ে প্রবেশ করে। প্রথমেই তারা নিহত ছকিনা বেগমের ঘরে ঢোকে। চিৎকার শুরু করলে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়।
চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল, পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।


নিহতের স্বামী সাফি উল্যাহ দুই বছর আগে মারা যান। ছকিনার দুই সন্তান বিদেশে থাকেন। পরিবারের সদস্যদের দাবি, ঘর থেকে কোনো মালামাল বা টাকা লুট হয়নি। ধারণা করা হচ্ছে, ডাকাতির সময় বাধা দেওয়াতেই তাকে হত্যা করা হয়েছে। তবে পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।


পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পড়ুন- লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

দেখুন- সন্ত্রাসের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে সরকারকে: মাহফুজ আলম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন