বিজ্ঞাপন

লক্ষ্মীপুরে ২৫ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ১০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৪টি আসনে ২৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে৷ এছাড়া ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

বিজ্ঞাপন


শনিবার (৩ জানুয়ারি) দুপুরে নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।


জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে মুসলিম লীগের প্রার্থী রেজাউল করিম ও স্বতন্ত্র প্রার্থী এম এ গোফরান, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে গণঅধিকার পরিষদের আবুল বাশার, এবি পার্টির কেফায়েত উল্যা, কল্যাণ পার্টির ফরহাদ মিয়া, লক্ষ্মীপুর-৩ আসনে জেএসডির প্রার্থী হারুন অর রশিদ, এনপিপির সেলিম মাহমুদ এবং লক্ষ্মীপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আ ন ম মঞ্জুর মোরশেদ, শরাফ উদ্দিন আজাদ সোহেল ও নুরুল হুদা চৌধুরীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
বৈধ প্রার্থীরা হলেন লক্ষ্মীপুর-১ আসনের বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিম, জামায়াতের প্রার্থী নাজমুল হাসান, জাতীয়পার্টি মাহমুদুর রহমান মাহমুদ, ইসলামী আন্দোলনের জাকির হোসেন পাটওয়ারী, এনসিপির মাহবুব আলম, বাসদের বিল্লাল হোসেন, গণ অধিকার পরিষদের কাউছার আলম, এনডিএম’র আলমগীর হোসাইন, লক্ষ্মীপুর-২ আসনের বিএনপির প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া, জামায়াতের এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, ইসলামী আন্দোলনের হেলাল উদ্দিন, জাকের পার্টর তসলিম, নাগর ঐক্য মোহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ সুপ্রীম পার্টির ইব্রাহিম মিয়া, লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জামায়াতের রেজাউল করিম, ইসলামী আন্দোলনের মো. ইব্রাহিম, জাতীয়পার্টির একেএম মহিউদ্দিন, এলডিপির মো. শামছুদ্দিন, লক্ষ্মীপুর-৪ আসনের বিএনপির প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজান, জেএসডি’র তানিয়া রব, জামায়াতের আশরাফুর রহমান হাফিজ উল্যা, ইসলামী আন্দোলনের খালেদ সাইফুল্লাহ, বাসদের মিলন কৃষ্ণ মন্ডল, গণ অধিকার পরিষদের রেদোয়ান উল্লাহ।
মনোনয়নপত্র যাচাইয়ের সময় জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, জেলার ৪ টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৪৫ জন। এরমধ্যে ৩৫ জন মনোনয়নপত্র দাখিল করেন।

পড়ুন- মেহেরপুরে ইয়াবাসহ র‍্যাবের হাতে আটক ১

দেখুন- বিএনপির সাথে বিএনপি নেতার লড়াই, কে আছেন কার বিরুদ্ধে? 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন