জুলাই জাগরণ, নব উদ্যমে বিনির্মাণ’ এই প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র্যালি করেছে ইসলামী ছাত্রশিবির। শনিবার (২ আগস্ট) সকালে শহরের দক্ষিণ তেমুহনী থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি শেষ হয় উত্তর তেমুহনীতে।
র্যালি থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে নানা স্লোগান দেন শিবির নেতাকর্মীরা। ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ এবং ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ এমন সব স্লোগানে মুখরিত হয়ে ওঠে মিছিলটি।
নেতাকর্মীরা বলেন, জুলাই জাগরণ একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রতীক। এই আন্দোলনের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছে, তাদের বিচার দাবিই আমাদের আজকের কর্মসূচির মূল লক্ষ্য।
এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর জামায়াতের সেক্রেটারী হারুনুর রশিদ, লক্ষ্মীপুর শহর শিবিরের সভাপতি একেএম ফরিদ উদ্দিন, সেক্রেটারী আব্দুল আউয়াল হামদু, জেলা শিবিরের সভাপতি আব্দুর রহমান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক আহবায়ক আরমান হোসেনসহ শিবিরের জেলা ও শহর শাখার নেতারা উপস্থিত ছিলেন।
পড়ুন: গণঅভ্যুত্থান করেছে জনগণ, কোন মাস্টারমাইন্ড ছিল না: ফরহাদ মজহার
দেখুন: ‘বাংলাদেশের যেকোনো সংকটে জিয়া পরিবার সামনে এসেছে’
ইম/


