বিজ্ঞাপন

লক্ষ্মীপুর-৪ আ.স.ম রবের চেয়ে স্ত্রী তানিয়া রবের সম্পদ বেশি


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত প্রার্থী হিসেবে লড়ছেন দলের সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব। পেশায় ব্যবসায়ী এ প্রার্থী মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় উল্লেখ করেছেন, তার বার্ষিক আয় ৮২ লাখ ৯২ হাজার ১১ টাকা এবং ঘোষিত মোট সম্পদের পরিমাণ ১৪ কোটি ৮ লাখ ৯ হাজার ৮৮৭ টাকা।

তানিয়া রবের অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে:
– ব্যাংকে নগদ টাকা: ২ লাখ ৪৮ হাজার ৯৬১ টাকা
– বন্ড, ঋণপত্র ও শেয়ার (তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানি): ৫ কোটি ৭৫ লাখ ৩ হাজার টাকা
– আর্থিক প্রতিষ্ঠানে আমানত ও বিনিয়োগ: ৪৫ লাখ টাকা
– মোটরযান (দুটি): ৬১ লাখ ৬৫ হাজার টাকা
– সোনা: ৫০ ভরি
– আসবাবপত্র: ১০ লাখ টাকা
এসব অস্থাবর সম্পদের মোট অর্জনকালীন মূল্য প্রায় ৬ কোটি ৯৪ লাখ ১৬ হাজার ৯৬১ টাকা।
স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ১ কোটি ২৯ লাখ ২৬ হাজার ৪৩৩ টাকা মূল্যমানের আবাসিক ও বাণিজ্যিক ভবন। এসব থেকে তার বার্ষিক আয় হয় ১৪ লাখ ৭২ হাজার ২২৬ টাকা। ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান থেকে তিনি আরও ৬৮ লাখ ১৯ হাজার ৭৮৫ টাকা আয় করেন। সর্বশেষ তিনি ২৩ লাখ ২০ হাজার ৭০৮ টাকা আয়কর দিয়েছেন।

এদিকে, তানিয়া রবের স্বামী এবং জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের বার্ষিক আয় ২৫ লাখ ৯৯ হাজার ৭৬০ টাকা এবং ঘোষিত সম্পদের পরিমাণ ১ কোটি ৬৫ লাখ ১৪ হাজার ৪০৩ টাকা।
তার আর্থিক সম্পদের মধ্যে রয়েছে:
– আর্থিক প্রতিষ্ঠানে নগদ জমা: ১৬ লাখ ৪২ হাজার ৭২৬ টাকা
– বন্ড, ঋণপত্র, শেয়ার: ১ কোটি টাকা
– স্থায়ী আমানত: ৩০ লাখ টাকা
– স্বর্ণ: ১০ ভরি
– আসবাবপত্র: ১০ লাখ টাকা
– উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ: ৫৪ লাখ ৫৪ হাজার ৭৭ টাকা।

বিজ্ঞাপন

আ স ম রবের ঘোষিত সম্পদের মোট অর্জনকালীন মূল্য দুই কোটি ১১ লাখ ২৬ হাজার ৮০৩ টাকা। তিনি সর্বশেষ আয়কর দিয়েছেন ৩ লাখ ৪৭ হাজার ৬০০ টাকা।

তানিয়া রব ও আ স ম রব উভয়েই রামগতি উপজেলার চরবাদাম গ্রামের বাসিন্দা। তানিয়া রব বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলক ও মুক্তিযুদ্ধের সংগঠক আ স ম রবের সহধর্মিণী।

পড়ুন : লক্ষ্মীপুরে মদিনা বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন