লক্ষ্মীপুরে দেশের বহুল প্রচারিত দৈনিক কালবেলা পত্রিকার গৌরবময় ৩ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে র্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এ দিনটি উদযাপন করেন জেলার গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সকাল ১১টায় অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি ও সিনিয়র সাংবাদিক গাজী গিয়াস উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখার সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং পত্রিকার পাঠক-শুভানুধ্যায়ীরাও অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সত্য, সাহস, সুন্দর এই মূলনীতির ওপর দাঁড়িয়ে কালবেলা আজ জনমানুষের আস্থা অর্জন করেছে। আগামী দিনে আরও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি গণমানুষের মুখপাত্র হয়ে উঠবে।
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাইদুল ইসলাম পাবেল এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারী এ আর হাফিজ উল্যা,সহ সেক্রেটারী মাওলানা নাসির উদ্দিন মাহামুদ,লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন,পৌর জামায়াতের আমির আবুল ফারাহ্ নিশান,সদর উপজেলা(পূর্ব) বিএনপির সাধারন সম্পাদক শাহ্ মোহাম্মদ এমরান,জেলা যুবদলের সেক্রেটারী সৈয়দ রাশিদুল হাসান লিংকন,বিএনপি নেতা এস এম আজাদ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন কালবেলার জেলা প্রতিনিধি মীর ফরহাদ হোসেন সুমন। এতে আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মো.কামাল হোসেন,হোসাইন আহমদ শাহাজাহান,লক্ষ্মীপুর প্রেসক্লাবের সহ সভাপতি জহিরুল ইসলাম,সবুজ বাংলাদেশ এর সভাপতি শাহিন আলম প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে একটি র্যালি শহরের উত্তর তেমুহনী প্রদক্ষিণ করে প্রেস ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। পূর্তি উৎসব উদযাপনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পত্রিকাটির রামগঞ্জ উপজেলা প্রতিনিধি ইকবাল হোসেন, কমলনগর প্রতিনিধি মো. শরীফ হোসেন ও রায়পুর প্রতিনিধি মাজেদ হোসেন।
পড়ুন: ঘষাঘষি না করে কালি শুকানোর সময় দেন : রাবি উপাচার্য
দেখুন: কুমিল্লার বিপিএল শিরোপা জয়ের ঐতিহাসিক মুহূর্ত
ইম/


