বিজ্ঞাপন

লটারিতে শিক্ষার্থী ভর্তি নিয়ে সংসদে প্রশ্ন হাসনাতের, যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে লটারি যুক্তিসঙ্গত মনে হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, বিগত সরকার শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে লটারি সিস্টেম চালু করেছিল। আমার কাছে এটাকে যুক্তিসঙ্গত মনে হয়নি। আগামী শিক্ষবর্ষে ভর্তির পদ্ধতি নির্ধারণের জন্য আমরা অংশীজনের সাথে আলোচনা করে সকলের অভিমত নিয়ে ভর্তির বিষয় চিন্তা করব।

তিনি বলেন, আমরা ইংরেজি মাধ্যমের স্কুলগুলোকে সরকারের আওতায় এনে দেশের নিয়মকানুন মেনে যুগোপযোগী করা যায় কী না সেই বিষয়ে কাজ করছি। আমরা ইবতেদায়ী ও কওমী শিক্ষাসহ সব শিক্ষা ব্যবস্থাকে সমন্বিত শিক্ষা পদ্ধতির আওতায় আনার কাজ করছি। এটা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

পড়ুন: সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন