বিজ্ঞাপন

লাঙ্গলবন্দ স্নানোৎসবে এমপি কালামের সার্বক্ষণিক পর্যবেক্ষণ

নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে অনুষ্ঠিত মহাষ্টমী পুণ্যস্নান উৎসবকে কেন্দ্র করে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম। পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে বর্তমানে তিনি সৌদি আরবে অবস্থান করলেও আধুনিক প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালি উৎসবের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে নিয়মিত আপডেট নিচ্ছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

খোঁজ রাখছেন তার পুত্র আবুল কাউসার আশাও।

এদিকে তার কন্যা সামছুর নুর বাঁধন গত মঙ্গলবার থেকেই লাঙ্গলবন্দ এলাকার ২৪টি স্নানঘাট পরিদর্শন করছেন। পরিদর্শনকালে তিনি বিভিন্ন ঘাটে আগত পুণ্যার্থীদের সঙ্গে কথা বলেন, তাদের সুবিধা-অসুবিধার খোঁজ নেন এবং সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন ও সকলের জন্য সুপেয় পানির সরবরাহ করেন৷ এছাড়া প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতি মনিটরিং করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্নানোৎসব চলাকালে পুণ্যার্থীদের নিরাপত্তা, যাতায়াত ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয়ভাবে সমন্বিত উদ্যোগ অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে এমপির পক্ষ থেকেও নিয়মিত তদারকি ও যোগাযোগ কার্যক্রম চালু রাখা হয়েছে।

উল্লেখ্য, লাঙ্গলবন্দের ঐতিহ্যবাহী এ মহাষ্টমী স্নানোৎসবে দেশ-বিদেশ থেকে বিপুল সংখ্যক পুণ্যার্থীর আগমন ঘটে, যা ঘিরে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। প্রশাসনও শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

পড়ুন : লাঙ্গলবন্দের স্নানোৎসবে দেশ-বিদেশের লাখো পূর্নার্থীর ঢল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন