ইরানের নিরাপত্তা সংস্থার প্রধান আলী লারিজানি হত্যার চূড়ান্ত প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। আজ বুধবার (১৮ মার্চ) বিবিসির খবরে জানানো হয়, এক বিবৃতিতে ইরানি সেনাপ্রধান বলেছেন, ‘আলী লারিজানিসহ অন্যান্য শহীদদের হত্যার চূড়ান্ত প্রতিশোধ নেওয়া হবে।’
বিজ্ঞাপন
ইরানি সেনাপ্রধান বলেন, ‘যথাসময়ে এবং যথাস্থানে আমেরিকা ও রক্তখেকো জায়নবাদী শাসকগোষ্ঠীকে চূড়ান্ত, প্রতিরোধমূলক ও অনুতাপমূলক জবাব দেওয়া হবে।’
এদিকে এএফপির খবরে বলা হয়, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, আলী লারিজানির হত্যার প্রতিশোধ নিতে এরইমধ্যে ইসরায়েলে বেশকয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
পড়ুন: ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল তেল আবিব, নিহত ২
আর/


