২৪/০২/২০২৬, ৯:৩২ পূর্বাহ্ণ
25.9 C
Dhaka
২৪/০২/২০২৬, ৯:৩২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ভিনির লাল কার্ড ও বেলিংহ্যামের পেনাল্টি মিস ছাপিয়ে শীর্ষে রিয়াল

রোমাঞ্চকর এক ম্যাচ দিয়ে নতুন বছর শুরু করল রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়ার বিপক্ষে গোল খেয়ে পিছিয়ে পড়ার পর একের পর এক নাটকীয়তার মধ্যদিয়ে শেষ পর্যন্ত ২-১ গোলে জয় তুলে নিয়েছে লস ব্লাঙ্কোস।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ জানুয়ারি) ভ্যালেন্সিয়ার মাঠে অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রথমার্ধে স্বাগতিক ভ্যালেন্সিয়া এগিয়ে যায় হুগো দুরোর গোলে। রিয়াল মাদ্রিদ প্রথমার্ধে গোলের জন্য মরিয়া হয়ে চেষ্টা করলেও কাক্ষিত গোলের দেখা পায়নি। উল্টো ২৭ মিনিটে দুরোর গোল রিয়ালের ওপর চাপ বাড়ায়।

দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদের খেলায় গতি আসে। তবে ম্যাচে নতুন মাত্রা যোগ করে ভিনিসিয়ুস জুনিয়রের লাল কার্ড এবং জুড বেলিংহ্যামের পেনাল্টি মিস। ৫২ মিনিটে বেলিংহ্যামের নেয়া পেনাল্টি পোস্টে লেগে ফিরে আসে। এটি রিয়ালের হয়ে তার প্রথম পেনাল্টি মিস।

৭৯ মিনিটে বড় ধাক্কা খায় রিয়াল, যখন ভিনিসিয়ুস প্রতিপক্ষ গোলরক্ষক দিমিত্রিয়েভস্কির কাঁধে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন। এর ফলে শেষ দিকে ১০ জন নিয়ে খেলতে হয় রিয়ালকে।

তবে দলকে হারতে দিতে রাজি ছিলেন না অভিজ্ঞ লুকা মদ্রিচ। বদলি হিসেবে নেমে ৮৫ মিনিটে বেলিংহ্যামের চমৎকার পাস থেকে সমতাসূচক গোলটি করেন এই ক্রোয়াট তারকা।

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আসে জয়ের মুহূর্ত। ফুলকিয়ের কাছ থেকে পাওয়া দুর্বল ব্যাক পাসে হুগো গিয়ামনের ভুলের সুযোগ নিয়ে ঠাণ্ডা মাথায় গোল করেন বেলিংহ্যাম।

এই জয়ে ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা অ্যাথলেটিকো মাদ্রিদ ৪১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে।

এনএ/

আরও পড়ুন: জাতীয় স্মৃতিসৌধ সেজেছে লাল-সবুজে

দেখুন: নয় বছর পর মর্যাদার মুকুট রিয়াল মাদ্রিদের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন