১৫/০২/২০২৬, ১৭:৩৯ অপরাহ্ণ
28 C
Dhaka
১৫/০২/২০২৬, ১৭:৩৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

লাশ আনতে গিয়ে নিজেই লাশ হয়ে ফিরলেন কুলাউড়ার শিক্ষক নাজমুল ইসলাম নিয়াজ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের আবুতালিপুর এলাকার বাসিন্দা ও স্থানীয় আল হেরা একাডেমির শিক্ষক মাওলানা নাজমুল ইসলাম নিয়াজ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিজ্ঞাপন

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে চাচাতো ভাইয়ের লাশ আনতে সিলেট যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। দুর্ঘটনাটি দক্ষিণ সুরমা সিলেট–ফেঞ্চুগঞ্জ সড়কের সোনারগাঁও আবাসিক প্রকল্প এলাকায় প্রাইভেটকার ও ট্রাকের সংঘর্ষে ঘটে। এতে ঘটনাস্থলেই নিয়াজুল ইসলামের মৃত্যু হয়।

এসময় প্রাইভেটকারের চালকসহ আরও দুই যাত্রী গুরুতর আহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিয়াজুল ইসলাম নিয়াজ প্রেসক্লাব কুলাউড়া-এর সভাপতি ও দৈনিক যুগান্তর-এর কুলাউড়া প্রতিনিধি আজিজুল ইসলামের মেঝো ভাই। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা তার রুহের মাগফিরাত কামনা করেছেন।

পড়ুন:ভোলায় কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

দেখুন:মাদারীপুরে ঘরের তালা ভেঙে বৃদ্ধার ঘরে যা দেখলো পুলিশ

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন