১১/০২/২০২৬, ২৩:১৮ অপরাহ্ণ
20 C
Dhaka
১১/০২/২০২৬, ২৩:১৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

লিটল স্কলার্স একাডেমিতে ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার সর্বপ্রথম ডে-কেয়ার উচ্চ বিদ্যালয় লিটল স্কলার্স একাডেমি ২০২৫ শিক্ষাবর্ষের শেষান্তে অত্যন্ত আনন্দময় ও কোলাহলপূর্ণ পরিবেশে ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতানুগতিক ক্লাসের একঘেয়েমি দুর করতেই এই অনুষ্ঠানের আয়োজন করেন শিক্ষার্থীরা।

বুধবার (১২ নভেম্বর) বিদ্যালয় ক্যাম্পাসে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা ক্লাস পার্টিতে অংশগ্রহণ করে।

দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম ধাপে সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ৬ষ্ঠ হতে ৮ম শ্রেণি, দ্বিতীয় ধাপে ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা ক্লাস পার্টি উদযাপন করে। শ্রেণি ভিত্তিক কেক কেটে আনুষ্ঠানিকভাবে ক্লাস পার্টির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি মাহমুদ হাসান জুয়েল, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক (অর্থ সম্পাদক) রেদওয়ান আহমেদ জাকির, পরিচালক মো. আমির খান, শাহআলম বাদল, হাফেজা আক্তার, সালমা বেগম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)মো: সেলিম প্রধানীয়া।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন সাহা, আল আমিন ভূ্ঁইয়া, আবু বকর সিদ্দিক, তাহমিনা আক্তার, জান্নাতুল ফেরদৌসি, মোঃ ফারুক, মাইন উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, মোঃ জয়নাল, প্রবীর কুমার সাহা, মোঃ আরিফুল ইসলামসহ বিদ্যালয়ের পরিচালক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। দুপুরে প্রতিষ্ঠানে রান্নাকৃত খাবারের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ সম্পন্ন করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁদপুরে রাস্তায় যুবককে গুলি করে হত্যা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন