বিজ্ঞাপন

লিভারপুলকে উড়িয়ে এফএ কাপের সেমিতে ম্যানসিটি

ঘরের মাঠে লিভারপুলকে স্রেফ উড়িয়ে দিলো ম্যানচেস্টার সিটি। শনিবার (৪ এপ্রিল) নিজেদের মাঠে অলরেডদের ৪-০ গোলে উড়িয়ে দিয়ে এফএ কাপের সেমিফাইনালে উঠলো সিটিজেনরা। ম্যাচে দারুণ এক হ্যাটট্রিক করেছেন আর্লিং হল্যান্ড, অন্য গোলটি করেছেন আন্টোনিও সেমেনিও। নিষেধাজ্ঞার কারণে এ ম্যাচে ডাগআউটে ছিলেন না সিটির কোচ পেপ গার্দিওলা।

নিষেধাজ্ঞার কারণে সিটির ডাগআউটে নেই পেপ গার্দিওলা। গুরু না থাকলেও নিজেদের মাঠে শিষ্যরা ঠিকই জ্বলে ওঠলেন লিভারপুলের বিপক্ষে। প্রথম গোলটি করলেন সফল স্পট কিক থেকে। এরপর আরও দুই গোল করে পূরণ করলেন নিজের হ্যাটট্রিক। ইতিহাদ স্টেডিয়ামে এফএ কাপে লিভারপুলের বিপক্ষে সিটির কোনো খেলোয়াড়ের এটাই প্রথম হ্যাটট্রিক।

বিরতির আগেই জোড়া গোল করেন হালান্ড। দ্বিতীয়ার্ধে আন্তোয়ান সেমেনিয়ো ব্যবধান ৩-০ করেন। ম্যাচ ঘড়ির কাঁটা ঘণ্টা ছোঁয়ার আগে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন হালান্ড। চলতি মৌসুম শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা দেওয়ার পর প্রথম ম্যাচ খেলতে নেমে হতাশ করলেন মোহাম্মদ সালাহ। প্রথমার্ধে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট তো করেছেনই, চার গোল হজমের পর পেনাল্টি থেকেও ব্যবধান কমাতে ব্যর্থ হন মিসরীয় ফরোয়ার্ড।

বিজ্ঞাপন

ম্যাচের শুরুতে জেরেমি ডকু ও হুগো একিতিকে গোলবারের বাইরে দিয়ে শট মারেন। ম্যাথিউস নুনেসের শট সোজা লিভারপুল কিপার জর্জি মামারদাশভিলির হাতে পড়ে। দ্রুত তার কাউন্টার অ্যাটাকে বল পেলেও গোলমুখের সামনে গিয়ে তালগোল পাকিয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন মোহাম্মদ সালাহ। একিতিকেও লক্ষ্যে রাখতে পারেননি বল।

বক্সের মধ্যে মিলোস কারকেজের চ্যালেঞ্জে পড়ে যান রায়ান শেরকি। সিটির পেনাল্টির আপিল করে। রেফারি ভিএআর যাচাই করে আগের সিদ্ধান্ত বহাল রাখেন। কিছুক্ষণ পর ভার্জিল ফন ডাইকের ফাউলের শিকার হন নিকো ও’রিলি। রেফারি পেনাল্টি দেন। ১২ গজ দূর থেকে সাত ম্যাচে দ্বিতীয় গোল করেন হালান্ড, যা চলতি মৌসুমে তার ৩১তম।

প্রথমার্ধের স্টপেজ টাইমে ব্যবধান দ্বিগুণ করেন হালান্ড। শেরকির বাড়ানো পাসে সেমেনিয়োর ক্রসে হেড করে জাল কাঁপান নরওয়েজিয়ান তারকা।

বিরতির পরও ছন্দ ধরে রাখে সিটি। ৫০ মিনিটে শেরকির চমৎকার পাস থেকে মামারদাশভিলির ওপর দিয়ে জালে বল ঠেলে দেন সেমেনিয়ো। ৫৭ মিনিটে বক্সের ভেতরে ও’রিলির কাটব্যাক থেকে শট নেন হালান্ড। বল ক্রসবারে লেগে গোললাইন অতিক্রম করে। তাতে ক্লাবের হয়ে ১২তম হ্যাটট্রিকের দেখা পান এই ফরোয়ার্ড।

সাত মিনিট পর লিভারপুল গোল শোধ দেওয়ার সুযোগ পেয়েছিল। নিজেদের বক্সে একিতিকেকে ফেলে দেন নুনেস। কিন্তু সিটি কিপার ট্রাফোর্ড সালাহর পেনাল্টি কিক বাঁ দিকে ঝাঁপিয়ে রুখে দেন।

এদিন টাচলাইনে নিষেধাজ্ঞার কারণে গ্যালারিতে বসে খেলা দেখেছেন সিটি কোচ পেপ গার্দিওলা। চলতি মৌসুমে তৃতীয়বার লিভারপুলকে হারাল তার দল। স্প্যানিশ কোচের অধীনে কখনো ঘরের মাঠে এফএ কাপে না হারার রেকর্ড ধরে রাখল সিটি।

পড়ুন : চীনের কাছেও হারলো বাংলাদেশের মেয়েরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন