১৬/০২/২০২৬, ২১:২৪ অপরাহ্ণ
23 C
Dhaka
১৬/০২/২০২৬, ২১:২৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

লুটেরা আর দুর্বৃত্তদের কবলে দেশ: মির্জা ফখরুল

লুটেরা আর দুর্বৃত্তদের কবলে পড়েছে দেশ। পরিণত হয়েছে ব্যর্থ একটি রাষ্ট্রে। মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকীতে, সকালে তার কবরে শ্রদ্ধা নিবেদন করে, এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছিলেন। ১৯৮১ সালে চট্টগ্রামের সার্কিট হাউসে নিহত হন তিনি। আজ তার ৪৩তম মৃত্যুবার্ষিকী।

সকালে দলীয় প্রতিষ্ঠাতার কবরে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশ এখন লুটেরাদের কবলে।

মির্জা ফখরুল বলেন, সরকারের মূল লক্ষ্য দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা।

দিনটিতে রাজধানীর বিভিন্ন এলাকায় দুস্থদের মাঝে খাবার বিতরণসহ সারা দেশে নানা কর্মসুচি পালন করেছে বিএনপি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন