১৩/০২/২০২৬, ১:৩৩ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১৩/০২/২০২৬, ১:৩৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

লেখাপড়া ও খেলাধুলার মধ্যে কোন বিরোধ নেই : জেলা প্রশাসক


দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেছেন, যে পড়াশোনার মাঝে আনন্দ নেই সেই পড়াশোনার কোন স্বার্থকতা নেই। প্রতিটি শিক্ষকবৃন্দের কাছে আমার অনুরোধ শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করুন। মনে রাখবেন যারা খেলাধুলা করে তাদের রাগ কম। তারা অন্যকে সম্মান করে এবং কোন অসামাজিক কাজে জড়িত থাকে না। লেখাপড়া ও খেলাধুলার মধ্যে কোন বিরোধ নেই।

গতকাল জেলা শিক্ষা অফিসের সার্বিক সহযোগিতায় এবং জেলা স্কুল , মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি দিনাজপুরের আয়োজনে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দিন আল আজাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন। সমাপনী দিনে ফাইনাল ফুটবল খেলায় চ্যাম্পিয়ান হয় বিরল উপজেলা ও বীরগঞ্জ উপজেলা। ৪ দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় হ্যান্ডবল (ছাত্র-ছাত্রী), কাবাডি (ছাত্র-ছাত্রী), সাঁতার, দাবা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারঃ) নাজমা ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ সাকেরিনা বেগম, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদসহ সকল উপজেলার উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন চেহেলগাজী শিক্ষা নিকেতনের সহকারী শিক্ষক মোঃ ওবায়দুর রহমান। খেলা ধারা ভাস্য বর্ণনা করেন সহকারী শিক্ষক মোঃ রিয়াজুল ইসলাম।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরে বখতিয়ার আহমেদ কচির ব্যাপক গণসংযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন