০২/০৩/২০২৬, ১২:২১ অপরাহ্ণ
31 C
Dhaka
০২/০৩/২০২৬, ১২:২১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

লেবাননের অর্ধশতাধিক শহর ও গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ

লেবাননের ৫০টিরও বেশি শহর ও গ্রামের বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। সম্ভাব্য হামলার সতর্কবার্তা দিয়ে নির্ধারিত এলাকায় বসবাসকারীদের অন্তত এক হাজার মিটার দূরে খোলা স্থানে সরে যেতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। প্রতিবেদনে ইসরায়েলের ওই সতর্কবার্তায় বলা হয়েছে, ‘আপনাদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে অন্তত এক হাজার মিটার দূরে খোলা স্থানে চলে যান।’

এতে আরেও বলা হয়েছে, ‘কেউ যদি হিজবুল্লাহর সদস্যদের কাছাকাছি বা তাদের স্থাপনা বা সামরিক সরঞ্জামের কাছাকাছি অবস্থান করেন, তাহলে তারা নিজের জীবন ঝুঁকিতে ফেলছে।’


নির্দেশনায় যেসব গ্রামের নাম উল্লেখ করা হয়েছে সেগুলো হলো—সারিফা, মারৌব, সেলা (তায়ার), দেবআল, বাফলিয়েহ, বারিশ, আরজাউন, ক্বলাইলে, আল-শাহাবিয়া (তায়র জিবনা), দারদঘায়া, বাস্তিয়াত, আরব সালিম, হাউশ আল-রাফকা, ইয়াহমার (পশ্চিম বেকা), মায়দাউন, দালাফি, আইন কানা, ক্নিসেহ, মানসৌরি (তায়ার), মাজদাল জুন, মাজরাত বুয়ুত আল-সাইয়্যাদ, জাবাল আল-বুতম, জিবকিন, আল-সামাইয়া, আইতিত, কানা, আল-বাইয়াদা (তায়ার), দেইর আমেস, আইতা আল-জাবাল (আল-জউত), হানিন (বিনত জবেইল), হারিস, হাদ্দাথা, মাহরৌনা, বেইত লিফ, ইয়াতের (বিনত জবেইল), শাকরা, হৌলা, বারাআশিত, বিনত জবেইল, জ্মাইজমেহ, আইতারৌন, সাফাদ আল-বাত্তিখ, আল-বাজৌরিয়েহ, আয়নাতা, হানাউইয়া, জান্নাতা, বুর্জ আল-শামালি, মারাকেহ, সিদ্দিকিন, আল-মাজাদেল, ওয়াদি জিলো, দ্রুইস (বালবেক) এবং মাইস আল-জাবাল।

পড়ুন: ইরানের বিপ্লবী গার্ডের সদরদপ্তর ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন