32.2 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১২:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

লেবাননে ইসরায়েলি হামলা: ফিলিস্তিনি শরণার্থী শিবিরসহ ২ স্থানে নিহত অন্তত ৫

উত্তর ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি শরণার্থী শিবিরসহ দুই স্থানে নিহত হয়েছেন অন্তত ৫ জন। দেশটির উত্তরাঞ্চলে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সংবাদমাধ্যম আল জাজিরায় বৃহস্পতিবার (৫ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

বিজ্ঞাপন

হামলাটি হয়েছে উত্তর লেবাননের ত্রিপোলির কাছাকাছি অবস্থিত বেদ্দাওয়ি শিবিরে। এই এলাকা দক্ষিণ লেবাননের সেই অঞ্চলগুলো থেকে অনেক দূরে, যেখানে সাধারণত ইসরায়েলি হামলা বেশি হয়ে থাকে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই হামলায় অন্তত দুইজন প্রাণ হারিয়েছেন।

এদিকে দক্ষিণ লেবাননেও আলাদা হামলায় অন্তত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। লেবাননের জাতীয় বার্তা সংস্থা জানায়, টাইর-নাকৌরা সড়কে, কালিলা শহরের কাছে ড্রোনটি আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

দুটি হামলাই লেবাননের ভিন্ন ভৌগোলিক অঞ্চলে সংঘটিত হওয়ায় দেশজুড়ে উদ্বেগ বাড়ছে। উত্তরাঞ্চলের শরণার্থী শিবিরে হামলা এবং দক্ষিণের উপকূলীয় সড়কে ড্রোন আঘাত-উভয় ঘটনাই চলমান উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি কর্তৃপক্ষ থেকে এসব হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

পড়ুন: দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশিরা ফিরলেন বিশেষ ফ্লাইটে

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন