২৬/০২/২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ণ
25.5 C
Dhaka
২৬/০২/২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

লেবাননে ফিলিস্তিন শরণার্থী শিবিরে ইসরাইলি হামলা, নিহত ১৩

লেবাননের দক্ষিণাঞ্চলে একটি ফিলিস্তিন শরণার্থী শিবিরে ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল। এতে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল জাজিরার।

বিজ্ঞাপন

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, মঙ্গলবার (১৮ নভেম্বর) উপকূলীয় শহর সাইদার কাছে আইন আল-হিলওয়ে শরণার্থী শিবিরে একটি মসজিদের পার্কিং লটে থাকা গাড়িতে ড্রোন হামলা চালায় দখলদার ইসরাইল। এতে ১৩ জন নিহত হন।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, এ ঘটনায় কমপক্ষে আরও চারজন আহত হয়েছেন এবং অ্যাম্বুলেন্সে করে আরও আহতদের আশপাশের হাসপাতালে নেওয়া হচ্ছে।

ইসরাইলের দাবি, তারা শিবিরের ভেতরে একটি প্রশিক্ষণ কেন্দ্র থেকে তৎপরতা চালানো হামাস সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।

পড়ুন: যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি সৌদি ক্রাউন প্রিন্সের

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন