32.3 C
Dhaka
০৭/০৩/২০২৬, ১৪:১৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

লেবানন থেকে আরও ৩৬ বাংলাদে‌শি ফিরছেন মঙ্গলবার

যুদ্ধ‌ বিধ্বস্ত লেবাননের বৈরুত থেকে পঞ্চম দফায় মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে দেশের উদ্দেশ্যে রওনা হবেন আরও ৩৬ বাংলাদে‌শি।

বিজ্ঞাপন

স্থানীয় সময় রোববার (২৭ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানায় বৈরুতের বাংলাদেশ দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লেবানন থে‌কে পঞ্চম দফায় ৩৬ বাংলাদে‌শি নাগ‌রিক ২৯ অক্টোবর স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে বৈরুত বিমানবন্দর থেকে ঢাকার উ‌দ্দেশ্যে রওনা হবেন। তারা জেদ্দা হয়ে এদিন রাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে, চতুর্থ দফায় বৈরুত থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া ৩০ বাংলাদে‌শি সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

প্রসঙ্গত, লেবানন থেকে এখনও পর্যন্ত ১৫০ জনকে দেশে ফেরত এনেছে সরকার। এর মধ্যে গত ২১ অক্টোবর প্রথম দফায় ফেরত এসেছে ৫৪ জন, ২৩ অক্টোবর দুটি ফ্লাইটে ৯৬ জন দেশে ফিরে এসেছেন। চতুর্থ দফায় আজ ফিরবেন আরও ৩০ জন। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন