লোক দেখানো কোন কাজে আমি বিশ্বাসী নই কাজের বাস্তবায়ন চাই। যে কাজটি করা হয়েছে সেই কাজের কতটুকু বাস্তবায়ন হয়েছে তা আমি পুনরায় ক্ষতিয়ে দেখব ।
প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ আয়োজনে ডেঙ্গু সহ প্রজননস্থল ধ্বংস ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন কালে ময়মনসিংহ ৭ ত্রিশাল আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডঃ মাহবুবুর রহমান লিটন এ কথাগুলো বলেন । এমপি লিটন বলেন ড্রেন কত কিলোমিটার পরিষ্কার হয়েছে তাও সরেজমিনে গিয়ে খতিয়ে দেখব ।
শনিবার সকালে ত্রিশাল উপজেলা পরিষদ রাশেদুল ইসলাম কনফারেন্স রুমে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিসুজ্জামান মৃধা, পৌর সচিব নওশীন আহমেদসহ অন্যান্য কর্মকর্তা সুধীজন ।
পড়ুন : ভেজাল ও অনিয়মের দায়ে ময়মনসিংহে নোভাস এগ্রোটেককে ১ লাখ টাকা জরিমানা


