২৬/০২/২০২৬, ১৯:২৫ অপরাহ্ণ
26 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৯:২৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে যৌন নিপীড়ন,বৃদ্ধ গ্রেপ্তার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে নুজদার (৭২) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার নন্দলালপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এ ঘটনায় শিশুটির মা কুমারখালী থানায় মামলা করেছেন। রাতেই অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সোলায়মান শেখ এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হওয়া নুজদার নন্দলালপুর ইউনিয়নের এলঙ্গিপাড়া গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে নুজদারের মুদিখানা দোকানে আইসক্রিম কিনতে গিয়ে বাড়ি ফিরতে দেরি করলে শিশুটির মা তাকে খুঁজতে যায়। এ সময় শিশুটিকে কান্নারত অবস্থায় দেখতে পান। সে তার মাকে জানায় চকলেটের লোভ দেখিয়ে দোকানদার শরীরের বিভিন্ন জায়গায় হাত দিয়েছে। এরপর শিশুটিকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ওসি সোলায়মান শেখ বলেন, যৌন নিপীড়নের ঘটনায় রাতেই বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে । বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

পড়ুন: কুমিল্লায় নিখোঁজের একদিন পর পুকুরে মিললো দুই শিশুর লাশ

দেখুন: জ্বীনের দল ছিনিয়ে নিয়েছে গর্ভে থাকা সন্তান, দাবি মায়ের

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন