২৪/০২/২০২৬, ১৪:৫৩ অপরাহ্ণ
32 C
Dhaka
২৪/০২/২০২৬, ১৪:৫৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আজীবন সম্মাননা পেলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার। এই স্বীকৃতির কেতাবি নাম- “কর্নেল সিকে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।” ৩১ তম ক্রিকেটার হিসেবে শচীন এই পুরস্কার পেয়েছেন।

বিজ্ঞাপন

মুম্বাইয়ে হওয়া অনুষ্ঠানে বর্ষসেরা (২০২৩-২৪) ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন পেসার জসপ্রীত বুমরা। মেয়েদের ক্ষেত্রে এই সম্মাননা জিতেছেন স্মৃতি মান্ধানা। বোর্ডের ৩১তম সদস্য হিসেবে আজীবন সম্মাননা পেলেন শচীন। ভারতের প্রথম টেস্ট অধিনায়কের প্রতি শ্রদ্ধা জানাতে ১৯৯৪ সালে চালু হয় এই পুরস্কার। 

১৯৮৯ সালে মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় শচীন টেন্ডুলকারের।

২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে দীর্ঘ ২৪ বছরের ক্যারিয়ারের ইতি টানেন। ২০০ টেস্ট ও ৪৬৩ ওয়ানডে খেলেছেন, যা দুই সংস্করণেই সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড। একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরির কীর্তিটা শচীনেরই।

টেন্ডুলকার খেলেছেন ২০০টি টেস্ট ও ৪৬৩টি ওয়ানডে, যা দুই সংস্করণেই সর্বোচ্চ। টেস্টে তার সংগ্রহ ১৫, ৯২১ রান এবং ওয়ানডেতে করেছেন ১৮, ৪২৬ রান। একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির মালিক তিনি।

এছাড়াও ২০২৩-২৪ মৌসুমে সেরা আন্তর্জাতিক ক্রিকেটার হয়ে ‘পলি উমরিগড়’ পুরস্কার জিতেছেন ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ। মেয়েদের ক্রিকেটে একই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন স্মৃতি মান্ধানা। এছাড়া, ২০২৩-২৪ মৌসুমে মেয়েদের ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রহের পুরস্কারও জিতেছেন তিনি।

বুমরাহ গত মাসেই আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন। জুনে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই পেসার। এছাড়া, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে এবং বছরের শেষ দিকে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের হয়ে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন তিনি।

মেয়েদের ক্রিকেটে বর্ষসেরা ওয়ানডে ব্যাটারের পুরস্কার জিতেছেন স্মৃতি মান্ধানা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ১৪৯ রানের ইনিংসের পর ওয়ানডে সিরিজে ১১৭, ১৩৬ ও ৯০ রান করে নজর কেড়েছেন এই ব্যাটার।

গত ডিসেম্বরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ৫৩৭ উইকেট শিকারি এই স্পিনারকে বিশেষ পুরস্কারে সম্মানিত করেছে বিসিসিআই।

এছাড়া, ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্ট ইনিংসে ফিফটি করা সরফরাজ খান পেয়েছেন সেরা আন্তর্জাতিক অভিষেকের পুরস্কার।

পড়ুন:স্টিভ বাকনর – শচীন টেন্ডুলকার : আলোচনায় বিতর্কিত এক সিদ্ধান্ত

দেখুন:শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা এর ভক্ত আরেফিন রুমি |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন