বিজ্ঞাপন

শতধা সমবায় সমিতি লিমিটেড এর উদ্যোগে দিনাজপুরের শীতবস্ত্র বিতরণ

দিনাজপুরে মানবিক কল্যাণকর সামাজিক সংগঠন শতধা সমবায় সমিতি লিমিটেড এর আয়োজনে এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি‘র এর সহযোগীতায় দিনাজপুরের শীতার্ত অসহায় প্রবীন ও প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিজ্ঞাপন


শতধা সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমিটির নির্বাহী সদস্য রুবেল সিকদার।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, গ্রীণ ভিউ এর সত্বাধিকারী তৌফিকুর রহমান, সৈয়দ আহসানুজ্জামান। সংগঠনের চলমান কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মীর রফিকুল আহসান (আজাদ)। সঞ্চালকের দায়িক্ত পালন করেন সৈয়দ রেদওয়ানুর রহমান। বক্তারা বলেন দিনাজপুরে মানুষদের সামাজিক ও কল্যাণকর উন্নয়নের লক্ষ রেখে শতধা সমবায় সমিতির লিমিটেড সংগঠন গড়ে উঠেছে। বিশেষ করে পিছিয়ে পড়া, অনাগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নে শতধা সংগঠন কাজ করে যাচ্ছে। প্রতিবছরের মতো এবারো শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে।

পড়ুন- জাতীয় সমাজসেবা দিবসে ত্রিশালে শোভাযাত্রা

দেখুন- আমরা স্বচ্ছ-সুন্দর একটা ফেয়ার নির্বাচন দেখতে চাই: ববি হাজ্জাজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন