২৮/০২/২০২৬, ১০:০৯ পূর্বাহ্ণ
25 C
Dhaka
২৮/০২/২০২৬, ১০:০৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শরীয়তপুরের জেলা প্রশাসকের আপত্তিকর ভিডিও ভাইরাল

শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে তার সঙ্গে এক নারীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যাচ্ছে। এ নিয়ে জেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা।

২০ জুন শুক্রবার সকালে প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ব্যক্তিগত ফেসবুকে জেলা প্রশাসকের আপত্তিকর ছবি ও টেলিগ্রামে ভিডিওটি পোস্ট করেন।

বিজ্ঞাপন


ফেসবুক ক্যাপশনে তিনি লিখেছেন, “শরিয়তপুরের ডিসি মো. আশরাফ উদ্দিন। একজন জনগুরুত্বপূর্ণ সরকারি ব্যক্তি। উনি এই ছবিগুলো নিজেই খুশি মনে তুলেছেন। ভিডিও করেছেন। ছবির ওনাকে বিয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। এখন বিয়ে না করে ‍হুমকি দিচ্ছেন। ওনার কোলে তোলার গল্পের খানিকটা কমেন্টের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে।”

টেলিগ্রামে পোস্ট করা ৫৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের শার্টের বোতাম খোলা। খোলা বুকে লাল-হলুদ রঙের পোশাক পরা এক নারীকে কোলে নিয়ে চুম্বন করছেন।

ভিডিটিওর মাঝেখানে রয়েছে মোবাইলের ভিডিও কলে থাকা অবস্থায় ওই নারীকে তার বিশেষ অঙ্গ প্রদর্শন করছেন জেলা প্রশাসক আশরাফ উদ্দিন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন ২০২৪ সালের ৩ নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে যোগ দেন। ২৭তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা আশরাফ উদ্দিন নিউরো ডেভলপমেন্ট, প্রতিবন্ধী ট্রাস্ট-এর পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন।

বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়ে জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, “ডিসি তার সচ্চরিত্র ধরে রাখতে পারেনি। জাওয়াদ নির্ঝর নামের এক প্রবাসী সাংবাদিক ডিসি এবং এক নারীর কিছু অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছেন। তা থেকে আমরা বিষয়টি জানতে পেরেছি। ডিসির কাছ থেকে এধরণের কাজ কেউ প্রত্যাশা করে না। তার এমন অপ্রত্যাশিত ভিডিও বা ছবি ভাইরাল হবে এটা আমরা বা জনগণ কেউ প্রত্যাশা করে না।” তবে এখন পর্যন্ত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের মোবাইল ও হোয়াটসঅ্যাপ নম্বরে কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

পড়ুন : শেষ সময়ে কুমিল্লা-শরীয়তপুরের শপিংমলে বেড়েছে ক্রেতা সমাগম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন