১৩/০২/২০২৬, ৪:০৮ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৩/০২/২০২৬, ৪:০৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শরীয়তপুরের তিন আসনেই বিএনপির বাজিমাত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর জেলার তিনটি সংসদীয় আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাহসিনা বেগম বেসরকারিভাবে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ফল ঘোষণা করেন।

শরীয়তপুর-১ (সদর-জাজিরা) ১৩৯টি কেন্দ্র ও পোস্টাল ভোটের ফলাফলে বিএনপির প্রার্থী এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম (ধানের শীষ) পেয়েছেন ৭৭ হাজার ৩৯৮ ভোট। খেলাফত মজলিসের জালালুদ্দীন আহমদ (রিকশা) পেয়েছেন ৬২ হাজার ৭১৭ ভোট।

১৪ হাজার ৬৮১ ভোটের ব্যবধানে সাঈদ আহমেদ আসলাম বেসরকারিভাবে বিজয়ী হন।

বিজ্ঞাপন

শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) ১৩৬টি কেন্দ্রের ফলাফলে জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৮১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. মাহমুদ হোসেন বকাউল (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭০ হাজার ৮৯২ ভোট। ৫৮ হাজার ৯২২ ভোটের বড় ব্যবধানে জয় পান শফিকুর রহমান কিরণ।

শরীয়তপুর-৩ ( ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জের আংশিক) ১১৭টি কেন্দ্র ও পোস্টাল ভোটের ফলাফলে বিএনপির প্রার্থী তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৫১৬ ভোট। মুহাম্মদ আজহারুল ইসলাম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৬৯ হাজার ৬৮৪ ভোট। ৩৭ হাজার ৮৩২ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

ফল ঘোষণার আগে ও পরে জেলার বিভিন্ন স্থানে নেতাকর্মীদের আনন্দ মিছিল করতে দেখা গেছে।

দলীয় নেতারা বলেন, ভোটারদের আস্থা ও সমর্থনই এই জয়ের মূল ভিত্তি।

জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, শরীয়তপুর জেলায় মোট ভোটার ১১ লাখ ৫০ হাজার ৭২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৮০ হাজার ৩১২ জন, নারী ভোটার ৫ লাখ ৫০ হাজার ৮৩৪ জন এবং হিজড়া ভোটার ১৪ জন। এছাড়া প্রবাসী ও বিশেষ ক্যাটাগরির (OCV/ICPV) ভোটার রয়েছেন ১৬ হাজার ৭৮১ জন।

পড়ুন : শরীয়তপুরের জাজিরায় সিএনজি উল্টে প্রাণ গেল নারীর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন