১০/০২/২০২৬, ১৬:৩১ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৬:৩১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শরীয়তপুরের মাটি বিএনপির ঘাঁটি : মিয়া নুরুউদ্দিন আহমেদ অপু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন,দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দুঃশাসনে এই শরীয়তপুর ৩ আসনের ভেদরগঞ্জ উপজেলা সহ কোনো উপজেলার উন্নয়ন হয়নি। তারা শরীয়তপুর থেকে ঢাকা যাওয়ার রাস্তা পর্যন্ত করতে পারেনি। শরীয়তপুর থেকে ভেদরগঞ্জ আসার রাস্তা দেখে আমি হতাশ! তবে আমরা কোনো প্রতিশোধ কিংবা প্রতিহিংসার রাজনীতি চাই না। আমরা ভালোবাসার প্রতীক হয়ে মানুষের হৃদয় জয় করতে চাই।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে ৫ টায় নিজ শরীয়তপুর ৩ নির্বাচনী এলাকা ভেদরগঞ্জ উপজেলা যাওয়ার পথে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দীর্ঘ আট বছর পর নিজ এলাকায় ফিরে এসে পথসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে অপু বলেন, ২০১৮ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আপনাদের ভালোবাসতে এসেছিলাম। কিন্তু আপনাদের মাঝ থেকে আমার ভালোবাসাকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। সেদিন স্বৈরাচার আওয়ামী লীগের গুণ্ডাদের হামলায় শরীয়তপুরের রাজপথ রক্তে ভিজে গিয়েছিল। আমরা সেই দিনের কথা ভুলে যাইনি। তবে যারা ভুল করেছেন তাদের উপর প্রতিশোধ নিবনা। আমরা প্রতিপক্ষকে ভালোবাসা দিব।বিনিময় ভালোবাসা দিতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের মাঝে আমাকে পাঠিয়েছেন। আপনারা কেউ মানুষের মনে কষ্ট দেবেন না, দলের মধ্যে অনৈক্য সৃষ্টি করবেন না। আমরা প্রমাণ করব— শরীয়তপুর বিএনপির ঘাঁটি। শরীয়তপুর থেকেই আমরা শুরু করতে চাই, বিএনপির তৃণমূলে কোনো বিভেদ নেই; সবাই এক। এ জন্য আপনাদের সার্বিক সহযোগিতা প্রয়োজন।

পথসভায় বক্তব্য রাখেন—কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বিএনপির ফরিদপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি এস এম ফয়সাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহাম্মেদ ঝিন্টু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদ আহাম্মেদ আসলাম,।

এছাড়া ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান তালুকদার রতন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য হাসেম ঢালী, সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য বি এম মোস্তাফা বেপারীসহ প্রমুখ।

প্রসঙ্গত ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। নির্বাচনের ছয় দিন আগে কোদালপুর থেকে মিছিল নিয়ে গোসাইরহাট যাওয়ার পথে আওয়ামী লীগ প্রার্থী নাহিম রাজ্জাকের নির্দেশে তার মিছিলে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। ওই হামলায় অপু গুরুতর আহত হন এবং পরবর্তীতে হেলিকপ্টারে করে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অর্থপাচার ও সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে মামলা হয় এবং প্রায় সাত বছর কারাভোগ করেন। বিএনপির পক্ষ থেকে এ মামলাকে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : নির্বাচন বানচালের জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা গভীর ষড়যন্ত্রে মত্ত: আহমেদ আযম খান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন