31.2 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৪:১৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শরীয়তপুরে নিহত আয়মান ও ছামীমের কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত দুই শিক্ষার্থী আব্দুল্লাহ ছামীম ও আয়মানের কবরে শ্রদ্ধা জানিয়েছেন বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে প্রথমে ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালি মাঝিকান্দি এলাকার আব্দুল্লাহ ছামীমের কবরে ও পরে নারায়ণপুর এলাকার নিহত আরেক শিক্ষার্থী আয়মানের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তারা।

আব্দুল্লাহ ছামীম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও আয়মান চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের দুজনের গ্রামের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায়।

বিমান বাহিনীর উইং কমান্ডার আল-আমিন বলেন, ‘আমাদের সামরিক বাহিনীর কোনো সদস্য মৃত্যুবরণ করলে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। মাইলস্টোন বিমান দুর্ঘটনায় যারাই নিহত হয়েছেন তাদের পর্যায়ক্রমে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে।’ আজকে ভেদরগঞ্জ উপজেলা আয়মান ও আব্দুল্লাহ ছামীমের কবর জিয়ারত এবং শ্রদ্ধা জানানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : শরীয়তপুরের ভেদরগঞ্জে কতিপয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন