১৪ ঘন্টা বন্ধ থাকার পর সেনাবাহিনীর হস্তক্ষেপে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটে যানবাহন চলাচল শুরু হয়েছে। শুক্রবার রাত দুইটা হতে শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত ডিএম খালি মোড় থেকে বালার বাজার ব্রিজের আগ পর্যন্ত প্রায় দুই শতাধিক যানবাহন আটকা পড়ে। এর ফলে চরম ভোগান্তিতে পড়ে এই রোটে চলাচল করা পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ির মানুষ।
স্থানীয় সূত্রে জানাগেছে, শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটে ইজারা নিয়ে ছাত্রদল ও যুবদল নেতার দুই গ্রুপের দ্বন্দ্বে চাঁদপুর-শরীয়তপুর মহাসড়কে যানচলাচল বন্ধ করে দেয়া হয়েছে। শুক্রবার রাত ২ টা থেকে এ রুটে পন্যবাহী যান চলাচল বন্ধ। এসময় গাড়ি চালকদের মারধর ও গাড়ি ভাংচুর করে বর্তমান ইজারাদার জিসান বালার লোকজন। এতে প্রায় দুই শতাধিক গাড়ি আটকা পরে প্রায় ৩ কিলোমিটার রাস্তা জ্যামজট সৃষ্টি হয়েছে। অন্যদিকে ঘাট দখল করে রেখেছেন সাবেক ইজারাদার জেলা যুবদল নেতা মোমিন দিদার। নরসিংহপুর ফেরিঘাট থেকে গাড়ি চলাচল বন্ধ থাকলেও চাঁদপুর হরিনি ঘাট থেকে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
বিআইডব্লিউটিএর চাঁদপুরপোর্ট অফিসার বসির খান টিটু জানান, চলতি মাসের ১ তারিখে বিআইডব্লিউটিএ কতৃক একটি টেন্ডার দেয়া হলে সাবেক ইজারাদার মোমিন দিদার ১ কোটি ৮৫ লাখ টাকা টেন্ডার ড্রব করেন।অন্যদিকে বর্তমান ইজারাদার জিসান বালা ২ কোটির বেশি টেন্ডার ড্রব করেন। তাই সরকারি রাজস্ব বৃদ্ধির বিবেচনায় জিসান বালা টেন্ডার প্রাপ্ত হন। কিন্তু সাবেক ইজারাদার মোমিন দিদার হাইকোর্টে মামলা করে।
মুমিন দিদার সেই মামলায় হাইকোর্ট ফেরিঘাটের ইজারাদার স্থগিত করে রায় আনে আমাদের জানান। তবে বিআইডব্লিউটিএ অফিসিয়াল ভাবে এখনো হাইকোর্টের রায়ের বা আদেশের কাগজ পাইনি। আইননুসারে অফিসিয়াল ভাবে কাগজ না পেলে ইজারা স্থগিত করা সম্ভব না। তাই আমি এখন ভেদরগঞ্জ উপজেলায় যাচ্ছি সেখানে সেনাবাহিনীসহ ইউএনওদের সাথে বসে বিষয়টি সমাধান করার চেষ্টা করার পর গাড়ি চলাচল শুরু হয় শুক্রবার বিকাল থেকে।
পড়ুন : বিস্ফোরক মামলায় শরীয়তপুরের সাবেক প্যানেল মেয়র গ্রেপ্তার


