১০/০২/২০২৬, ১৩:৫৪ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৩:৫৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শরীয়তপুরে যৌথবাহিনীর অভিযান, ৯৫ ককটেল ও দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার


শরীয়তপুর নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়ন পোড়াগাছা এলাকায় যৌথবাহিনী অভিযানে চালিয়ে বিপুল পরিমাণ ককটেল(হাতবোমা) ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার(২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মোক্তারের চর ইউনিয়ন পোড়াগাছা এলাকার বেপারী কান্দি বাচ্চু পেদার বসতঘর ও পেদা বাড়ী মসজিদ থেকে ওই ককটেল বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করে যৌথবাহিনী।

নড়িয়া থানা সূত্রে জানা যায়, বোমা ও অস্ত্র মজুদ রয়েছে বলে গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত ১টা ৫৫ মিনিট থেকে সকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা বেপারী কান্দি গ্রামে অভিযান চালায় যৌথবাহিনী। এসময় প্রথমে নাসির উদ্দিন বাচ্চু পেদার বসত বাড়ীতে তল্লাশি চালিয়ে ৪ বালতি। পরে বাচ্চু পেদাকে জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি মত পাশে বসতবাড়ির পাশেই অবস্থিত একটি মসজিদ থেকে ৪ বালতি এবং আরও একটি পরিত্যক্ত ঘর থেকে আরও ৪ বালতি মোট ১২ বালতিতে ৯৫টি ককটেল(হাতবোমা) উদ্ধার করা হয়। এসময় দেশীয় অস্ত্র ৮টি টেটা, ৩টি রামদা উদ্ধার করা হয়।

এসময় ঘটনাস্থল থেকে গ্রেপ্তারকৃতরা হলেন, মোক্তারেরচর ইউনিয়নের গনি পেদার ছেলে নাসির উদ্দিন বাচ্চু পেদা(৫৫), খলিল পেদার ছেলে মেহেদী হাসান পেদা(৩০) ও রনি পেদা(২৫)।

উদ্ধারকৃত ককটেল(হাতবোমা) ও দেশীয় অস্ত্র এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিদের সোমবার সকালে নড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এবিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: বাহার মিয়া বলেন, এঘটনায় গ্রেপ্তাকৃতদের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে আইনানুগ ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : শরীয়তপুরে ফেসবুকে স্ট্যাটাস নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১২

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন