১০/০২/২০২৬, ১৫:৫৭ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৫:৫৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শশীভূষণ হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সভাপতি হলেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মোস্তফা কামাল

চরফ্যাশন উপজেলার চরশশীভূষণ হোসাইনিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে আগামী দুই বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছেন সমাজ সেবক, শিক্ষাবিদ ও এওয়াজপুর অজুফিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মোস্তফা কামাল।
আজ শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় নবনিযুক্ত সভাপতি মাদ্রাসা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি নবগঠিত কমিটির প্রথম সভায় অংশগ্রহণ করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

মাদ্রাসার সুপার কাজী মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির অন্যতম সদস্য, শিক্ষানুরাগী আমিরুল একরাম জাহাঙ্গীর।

এছাড়াও কমিটির অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ, শিক্ষক ও কর্মচারীগণ সভায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মাদ্রাসার সহকারী শিক্ষক ও নবগঠিত ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি সদস্য মো. আমিনুল ইসলাম।

বিজ্ঞাপন

পড়ুন : চরফ্যাশন জামায়াতের কয়েক হাজার হোন্ডা নিয়ে শোডাউন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন