বিজ্ঞাপন

শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন চায় না: শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে। শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন দেখতে চায় না।

বিজ্ঞাপন

রোববার (৮ জুন) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা মিলনায়তনে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় জামায়াত আমির বলেন, কোনো দেশ আমাদের দেশের নির্বাচনে হস্তক্ষেপ করুক এটা কাম্য নয়। দেশ আমাদের সকলের। আমরা সবাই মিলে ভালো রাখতে চাই। আমরা কোনো বিভক্তি-বিভাজন চাই না। অতীতে যারা যা করেছেন তার শাস্তি পেয়েছেন এবং পাবেন।

নির্বাচন বিষয়ে কথা বলতে গিয়ে জামাত আমির ডা. শফিকুর রহমান বলেন, যারা জনগণের আকাঙ্খা পূরনে কাজ করবে আমি তাদের পিছনে ঘুরে ঘুরে সময় দিব। আমার আসন সারা দেশের তিনশো আসন। তবে কোন আসনে আমি নির্বাচন করবো সে সিদ্ধান্ত আমার দল দিবে আমি নই।

পড়ুন: জামায়াত ক্ষমতায় এলে নারীরা কর্মক্ষেত্রে বেশি নিরাপদ থাকবে: শফিকুর রহমান

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন