জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ ও ছাত্র-জনতার দীর্ঘ লড়াইয়ের বীরোচিত বিজয়ের প্রথম বর্ষপূর্তি উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এরই অংশ হিসেবে শেরপুর সরকারী কলেজ ছাত্রদলের আয়োজনে ১৯ জুলাই শনিবার বিকেলে কলেজ সংলগ্ন মাইসাহেবা মসজিদে ওই স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কলেজ ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে কলেজ শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জুলাই ২৪ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহতালা তাদের মাফ করে দিক। আর যারা আহত হয়েছেন, আল্লাহতালা তাদের সুস্থ করে দিক। দোয়া করি তারা দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক। তাদের এই ত্যাগ মনে রেখে বাংলাদেশ বিনির্মানে আমাদের এগিয়ে যেতে হবে। দেশের স্বার্থে, সার্বভৌম্যতের স্বার্থে বাংলাদেশী জাতীয়তাবাদ ছিলো, আছে ও ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ।
স্মরণসভা শেষে জুলাই আগস্ট শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পড়ুন : গোপালগঞ্জে এনসিপির উপর হামলার প্রতিবাদে শেরপুরে জামায়াতের বিক্ষোভ


