বিজ্ঞাপন

শহীদদের শ্রদ্ধায় সর্বস্তরের মানুষ : টেকসই উন্নয়নই এ সরকারের বড় চ্যালেঞ্জ – এমপি

যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান মৌলভীবাজারের সর্বস্তরের মানুষ। বৃহস্প্রতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়।

বিজ্ঞাপন

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম প্রহরে স্থানীয় স্মৃতিসৌধে প্রথমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন মৌলভীবাজার তিন (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। এরপর জেলা পরিষদ প্রশাসক ভিপি মিজানুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা বিএনপির আহবায়ক মো: ফয়জুল করিম ময়ূন, বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা, মৌলভীবাজার পৌরসভা, পৌর কর্মচারী ফেডারেশন, উপজেলা পরিষদ, যুবদল, মহিলাদলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ করে মৌলভীবাজার তিন (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম.নাসের রহমান বলেন, Ôবাংলাদেশ বিনির্মাণে এখন আমাদের গুরুত্ব দিতে হবে অবকাঠামোর দিকে, গ্রামীণ অবকাঠামো আর মজবুত করতে হবে, টেকসই উন্নয়নই এখন এ সরকারের বড় চ্যালেঞ্জ’ ।

এছাড়াও দিবসটি পালন উপলক্ষে, জাতীয় অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতি রেখে জেলার সকল উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান ও উপজেলা প্রশাসন আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন, কুচকাওয়াজ , শারীরিক কসরত প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পুরস্কার বিতরনসহ দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি মৌলভীবাজারে পালিত হচ্ছে ।

পড়ুন:হিলিতে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত

দেখুন:মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সং/ঘ/র্ষ 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন