২৪/০২/২০২৬, ২১:০০ অপরাহ্ণ
25.1 C
Dhaka
২৪/০২/২০২৬, ২১:০০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নরসিংদীর পাঁচ সংসদ সদস্য

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেছেন নরসিংদী জেলার পাঁচটি সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরা। একই সঙ্গে তারা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে বিশেষ দোয়া ও মোনাজাতে করেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সমাধিস্থলে তারা এ শ্রদ্ধা জানান।

জিয়ারতে অংশ নেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব এবং জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. আব্দুল মঈন খান, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। এ সময় নরসিংদী জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ফাতিহা পাঠ ও মোনাজাত করেন। এ সময় তারা প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সুদৃঢ় নেতৃত্ব কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান।

জিয়ারত শেষে গণমাধ্যমকে নেতৃবৃন্দ বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও নরসিংদীর মানুষের অধিকার আদায়ে তারা সবসময় রাজপথে সোচ্চার ছিলেন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ পাওয়ায় তারা নরসিংদীবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পড়ুন- নোয়াখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

দেখুন- নাটোরে আ. লীগের বিরুদ্ধে অফিস ভাংচুরের অভিযোগ বিএনপি কর্মীর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন